Site icon এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি

গৌরীপুরে গৃহবধূ সুরাইয়া মনি হ*ত্যা*র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গৌরীপুরে গৃহবধূ সুরাইয়া মনি হ*ত্যা*র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সকল আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাব

মো: মোশাররফ হোসেন (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের -এ গৃহবধূ সুরাইয়া মনি হত্যার ঘটনায় জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় শত শত নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, উপজেলার -এর ভোলার আগলী গ্রামের আবুল হোসেনের মেয়ে সুরাইয়া মনির সঙ্গে প্রায় দেড় বছর আগে উজান খাসিয়ারচর খোদাবক্সপুর গ্রামের নাঈমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্বজনদের দাবি, গত ৩ মার্চ রাতে সুরাইয়া মনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। যৌতুকের টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবারের দাবি, ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মামলার অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, “সুরাইয়া মনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।”

বিক্ষোভকারীরা আরও বলেন, হত্যাকাণ্ডের কয়েক মাস পেরিয়ে গেলেও সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে বিচার কার্যক্রম শেষ করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে নিহত সুরাইয়া মনির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Exit mobile version