Site icon এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান, স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান, স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান, স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান, স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি নতুন রাজনৈতিক পরিচয়ের ঘোষণা দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী–২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি হেলাল উদ্দিন মুন্সীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জামায়াতে যোগদানের বিষয়ে হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি প্রায় ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমান সময়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিনের বিএনপি নেতা হেলাল উদ্দিন মুন্সীর দলবদলের ঘটনায় বাউফল উপজেলায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় রাজনীতিতে এর প্রভাব কী হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা।

Exit mobile version