ময়মনসিংহ-৪ সদর আসনে জেএসডির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম ফকির

ময়মনসিংহ-৪ সদর আসনে জেএসডির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম ফকির

“আগে দেশ, আগে মেহনতি মানুষ—তারপর দল” : সাম্যের ও অসাম্প্রদায়িক ময়মনসিংহ গড়ার অঙ্গীকার

ময়মনসিংহ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনয়ন পেয়েছেন চরাঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকিরের ছোট ভাই সাইফুল ইসলাম ফকির। জেএসডির ঐতিহ্যবাহী ‘তারা মার্কা’ প্রতীক নিয়ে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় এই নেতাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় ও পেশাগত পরিচয়

সাইফুল ইসলাম ফকির বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং ময়মনসিংহ জেলা জেএসডির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ময়মনসিংহ অঞ্চলের সভাপতি

পেশাগত জীবনে তিনি একজন প্রাক্তন ব্যাংকার। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

চট্টগ্রাম থেকে ময়মনসিংহে প্রত্যাবর্তন

জন্ম, শিক্ষা ও কর্মজীবনের বড় একটি সময় চট্টগ্রামে কাটালেও নাড়ীর টানে ২০১০ সালে তিনি নিজ জন্মভূমি ময়মনসিংহ সদরের রশিদপুর, শম্ভুগঞ্জে স্থায়ীভাবে ফিরে আসেন। ছাত্রজীবন থেকেই তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মুক্তিযুদ্ধ ও জাসদ রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য

সাইফুল ইসলাম ফকিরের পরিবার মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল রাজনীতির এক গৌরবময় ইতিহাস বহন করে। পরিবারের তিন ভাই ও এক বোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

তার মেঝ ভাই ডা. মাহফুজুর রহমান এবং বড় ভাই ফয়জুর রহমান ফকির মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর পরিবারের সব ভাই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ/জেএসডি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

মনোনয়ন প্রতিক্রিয়ায় যা বললেন প্রার্থী

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম ফকির বলেন,

“আমি এবং আমার দলের অঙ্গীকার—আগে দেশ, আগে সাধারণ মেহনতি মানুষ, তারপর দল। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত হলে ময়মনসিংহ সদর আসনের প্রকৃত মালিক হবে সাধারণ মানুষই।”

তিনি আরও বলেন,

“একাত্তরের রক্তে কেনা এই বাংলাদেশ, জুলাইয়ের রক্তে কেনা এই বাংলাদেশে আর কোনো বৈষম্য, দলান্ধতা ও হীন চক্রান্তকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা গড়ে তুলতে চাই সাম্যের বাংলাদেশ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ময়মনসিংহ—যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে।”

ময়মনসিংহ সদরের বাস্তব সংকট তুলে ধরলেন তিনি

নিজ বক্তব্যে সাইফুল ইসলাম ফকির ময়মনসিংহ সদরের দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরে বলেন—

  • অপরিকল্পিত নগরায়নের ফলে শহর আজ সংকীর্ণ গলিতে বন্দী

  • ১১টি রেলক্রসিংয়ে প্রতিনিয়ত ভয়াবহ যানজট

  • শিক্ষার নগরী থেকে বেরিয়ে আসা হাজারো শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ

  • স্বাধীনতার ৫৩ বছরেও শিল্পাঞ্চল বা কর্মসংস্থান জোন গড়ে না ওঠা

  • চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও ন্যায্য মূল্য না পাওয়া

  • তরুণ সমাজে মাদকাসক্তি নিয়ে অভিভাবকদের গভীর উদ্বেগ

তিনি বলেন,

“এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন আমূল পরিবর্তন। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সন্ত্রাস, মাদক, বেকারত্ব ও যানজটমুক্ত একটি শান্তিময় ও উন্নত ময়মনসিংহ সদর গড়ে তুলতে চাই।”

ভোটারদের প্রতি প্রত্যাশা

শেষে ময়মনসিংহ-৪ সদর আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন,

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘তারা মার্কা’য় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের দেওয়া আমানতের কোনো খেয়ানত হবে না—ইনশাআল্লাহ।”

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *