মা ও শিশুর অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘মা ও শিশু অধিকার বিষয়ক সেমিনার’ শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ফুলবাড়িয়া উপজেলার বরুকা গ্রামের বরুকা ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গণে। সেমিনারটির আয়োজন করে ময়মনসিংহ চার কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (MCCEP)।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেভিড অলক মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক এছাড়াও আলোচনায় অংশ নেন মিসেস রানী দাস, প্রোগ্রাম ফেসিলিটেটর, এমসিসিইপি। এবং কামরুল হাসান, হিসাব রক্ষক ও ফিল্ড সাপোর্ট ফেসিলিটেটর, এমসিসিইপি, ময়মনসিংহ।
বক্তারা বলেন, একজন মা শুধু সন্তানের জন্মদাত্রী নন— শিশুর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও মানসিক বিকাশের প্রথম ও প্রধান অভিভাবক।
বক্তারা আরও বলেন, শিশুর বুকের দুধ পাওয়ার অধিকার, পুষ্টিকর খাবার,চিকিৎসা সেবা, শিক্ষা গ্রহণ এবং মারধর ও নির্যাতনমুক্ত জীবন নিশ্চিত করা প্রতিটি মায়ের মৌলিক দায়িত্ব।
অনেক সময় অজ্ঞতা ও সামাজিক কুসংস্কারের কারণে শিশুর ভালোবাসা, মত প্রকাশ ও খেলাধুলার অধিকার অজান্তেই উপেক্ষিত থেকে যায়— যা শিশুর ভবিষ্যৎ বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানান বক্তারা।
সেমিনারে অংশগ্রহণকারী মায়েরা জানান, এই আলোচনা তাদের সন্তান লালন-পালনে নতুন সচেতনতা ও দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।
বক্তারা আশা প্রকাশ করেন — এ ধরনের সচেতনতামূলক আয়োজন মা ও শিশুর অধিকার রক্ষায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।