মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৬ কোটি ১৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৬ কোটি ১৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৬ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯৮২ টাকা ২৬ পয়সার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে স্থানীয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র এ বাজেট ঘোষণা করেন।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মুক্তাগাছা পৌরসভার এ বাজেট অধিবেশনে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে ২০২৪-২০২৫ অর্থবছরের খাতভিত্তিক প্রকৃত বাজেট, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও পাঠ করা হয়।

বাজেটের ওপর অংশগ্রহণকারীরা বিস্তারিত আলোচনা, বিশ্লেষণ এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র জানান, প্রস্তাবিত বাজেটে পৌরসভার সাধারণ তহবিল, পানি সরবরাহ শাখা, উন্নয়ন সহায়তা তহবিল, রাজস্ব উন্নয়ন, কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং তৃতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, পৌর প্রকৌশলী সুকুমল রায়, মুক্তাগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান দুদু, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সাবেক কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, পৌরবাসী এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা কামনা করা হয়।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *