গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াল “চেষ্টা”

গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াল “চেষ্টা”

ময়মনসিংহ প্রতিনিধি :
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার (১৭ ডিসেম্বর) শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের নেতৃবৃন্দ দিনভর স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার অঙ্গীকার করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে চরম অসহায় দুই পরিবার—মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম) ও মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া)—এর জন্য “চেষ্টা” বাড়ি নং–৫ ও ৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন

এছাড়া স্বনির্ভরতা নিশ্চিত করতে বীর কন্যা বাশন্তীর ছেলেবীর কন্যা রেনুকার মেয়েকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। দরিদ্র দুই নারী মোছাম্মত ইয়াদা বানুমোছাম্মত গোলেছা বেগমকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি গরু প্রদান করা হয়।

গ্রামের সার্বিক কল্যাণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও মুসল্লিগণ, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই কার্যক্রমে অংশ নেন গুলসান নাসরীন চৌধুরী (সেক্রেটারি), কানিজ মাহমুদ (সাংগঠনিক সম্পাদক), সদস্য দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন, ডা. লুসি রিফাত এবং শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন

এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *