মুক্তাগাছায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, অংশ নিলেন কয়েক হাজার মানুষ

মুক্তাগাছায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, অংশ নিলেন কয়েক হাজার মানুষ

মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ আয়োজন করা হয়।

রোববার (৮ মার্চ) বিকেলে মুক্তাগাছা নন্দীবাড়ী মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু

ইফতার মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এতে যোগ দেন। জামায়াত ও খেলাফতের মজলিশের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মুক্তাগাছার রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি দূর করে সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের অংশগ্রহণ সেই প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে অনেকের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ইফতার মাহফিলে অংশ নেন। এতিম শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নন্দীবাড়ী মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের তথ্যমতে, এ ইফতার মাহফিলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র রমজানকে কেন্দ্র করে আয়োজিত এই ইফতার মাহফিল স্থানীয়দের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক বন্ধনের বার্তা ছড়িয়ে দেয়।

সংসদ সদস্যের দিকনির্দেশনায় মুক্তাগাছা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ও পরিচালনা করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *