তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ভোলায় ছাত্রদল নেতা নিহত
তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ভোলায় ছাত্রদল নেতা নিহত

তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ভোলায় ছাত্রদল নেতা নিহত

তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ভোলায় ছাত্রদল নেতা নিহত

ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ছাত্রদল নেতা সিফাত হাওলাদার (২৪) হত্যার শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতের মা ইয়ানুর বেগম জানান, ছেলেকে ঢাকায় তারেক রহমানের জনসভায় অংশ নিতে বিদায় দিতে তিনি বাড়ির দরজা পর্যন্ত এসেছিলেন। এ সময় হঠাৎ করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব এবং মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে একদল যুবক বাগান থেকে বেরিয়ে আসে। তারা সিফাতকে জোরপূর্বক ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার অনুরোধ উপেক্ষা করে তার চোখের সামনেই ছেলেকে হত্যা করে। ইয়ানুর বেগম বলেন, এর আগেও রাজনৈতিক বিরোধের কারণে তার ছেলের ওপর হামলা চালানো হয়েছিল। সর্বশেষ এই ঘটনায় তিনি সন্তান হারালেন।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, রাজনৈতিক মতভেদের জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হেলাল মেম্বার ও তার পরিবারের প্রভাব এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাপক ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারা এলাকায় সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, এই প্রভাব ও পুরোনো বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *