বীর আহাম্মদপুরে নূরে মদিনা নূরানী ও হাফিজিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুরে নূরে মদিনা নূরানী ও হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুমার নামেজর পর (২ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অত্র মাদরাসার সভাপতি মোঃ শহিদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার সম্মানিত মোহতামিমগণ, মাদরাসার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব মোঃ রাকিবুল হাসান রিংকুসহ কার্যকরী পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহগঞ্জ শাহী জামে মসজিদের খতিব মুফতি আব্দুস সাত্তার সাহেব।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন অত্র মাদরাসার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ হুজাইফা।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ১৮ই পৌষ ১৪৩১ বাংলা ও ২৮ই রজব ১৪৪৬ হিজরি মোতাবেক অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন বাস্তবায়ন করে অত্র মাদরাসার কার্যকরী পরিষদ।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি