মধুপুর গড়ে বনভোজনে মুখর উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা (ইউপিসিএম) টীম

মধুপুর গড়ে বনভোজনে মুখর উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা (ইউপিসিএম) টীম

মধুপুর গড়ে বনভোজনে মুখর উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা (ইউপিসিএম) টীম

মোঃ মোশাররফ হোসেন,  মুক্তাগাছাঃ
টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর গড়ে সবুজে ঘেরা পরিবেশে আনন্দঘন বনভোজনের আয়োজন করেছে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা (ইউপিসিএম) টীম। সম্প্রতি মধুপুর অঞ্চলের গভীর অরণ্যবেষ্টিত জলছত্র এলাকায় অবস্থিত ‘চা আং রি আং রেস্টুরেন্টে’ এ বনভোজন অনুষ্ঠিত হয়।

হঠাৎ করেই এই বনভোজনের পরিকল্পনা নেওয়া হয়। নির্ধারিত দিনে মোটরসাইকেলযোগে মধুপুর গড়ের বুক চিরে আঁকাবাঁকা সবুজ পথ ধরে প্রেসক্লাবের সদস্যরা গন্তব্যে পৌঁছান। শালবনের ছায়া, পাখির কোলাহল ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

বনভোজনের ফাঁকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে দলগতভাবে কাজ করার বিকল্প নেই—এ বিষয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করা হয়। আলোচনায় সংগঠনের ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

আলোচনা শেষে সবাই মিলে কাশিমপুর আতরের মোড়ের নামকরা বিশেষ মালাই চা ও পুরা রুটি উপভোগ করেন। পরে আনন্দঘন সময় কাটিয়ে প্রেসক্লাবের সদস্যরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

এই আয়োজন শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রকৃতির অপার সৌন্দর্যে কিছুটা সময় কাটিয়ে ব্যস্ত সাংবাদিক জীবনের ক্লান্তি ভুলে সদস্যরা মানসিক প্রশান্তি খুঁজে পান। পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা (ইউপিসিএম)-এর সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক, কোষাধ্যক্ষ মোঃ রাশিদুল হাসান জিহাদ, কার্যকরী সদস্য মোঃ মোশারফ হোসেন ও মোঃ শাহীন আলম, সদস্য শাকির আহমেদ শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন হাকিম আবুল কালাম (উজ্জ্বল বাংলাদেশ), মোঃ রব্বানী ও মোঃ নজরুল ইসলাম।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক সতেজতা বাড়ানোর পাশাপাশি সংগঠনের ভেতরে ঐক্য ও সহমর্মিতা আরও জোরদার করে, যা পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *