মুক্তাগাছায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুক্তাগাছায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা পৌরসভার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মুক্তাগাছা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

পরে বেলা ১১টায় উপজেলা হলরুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।

আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা মোঃ শাহীনুর আলম, ইউপিসিএম সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন নিহন পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাগণ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত, বিভাজনহীন ও মানবিক সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *