গৌরীপুরে নূরে মদীনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুরে নূরে মদীনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুরে নূরে মদীনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর কাচারী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর থেকে মধ্যরাত্রি পর্যন্ত নূরে মদীনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা, বীর আহম্মদপুর ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন–২০২৫, মোঃ শহিদুল্লাহ অত্র মাদ্রাসার কার্যকরী কমিটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী কামাল হোসেন দা.বা., এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন হযরত মাওলানা মুফতী মাজিম উদ্দিন দা.বা।

সম্মেলনের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতী রাফি উদ্দিন নূরী, ঢাকা। তিনি ইসলামী শিক্ষা, কুরআন-হাদিসের চর্চা ও নৈতিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বয়ান প্রদান করেন।

অনুষ্ঠানে বীর আহম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি, মানবিকতা ও দ্বীনি শিক্ষার প্রসারে এমন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গৌরীপুরের মনোরম পরিবেশে নূরে মদীনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসাটি ইতোমধ্যেই একটি পরিচিত দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

আয়োজক কমিটি জানান, প্রতি বছর ধারাবাহিকভাবে এই বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার যুব সমাজকে ধর্মীয় ও নৈতিক চর্চায় অনুপ্রাণিত করছে।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *