ময়মনসিংহের মুক্তাগাছায় নতুন ইউএনও কৃষ্ণ চন্দ্রের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

ময়মনসিংহের মুক্তাগাছায় নতুন ইউএনও কৃষ্ণ চন্দ্রের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

মুক্তাগাছায় নবাগত ইউএনও কৃষ্ণ চন্দ্রকে বরণ করে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোশাররফ হোসেন: মুক্তাগাছা।

আজ ময়মনসিংহের মুক্তাগাছায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্রের যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, যান ও জলজট নিরসনের মাধ্যমে কর্মঘণ্টা ও কর্মোদ্যম বজায় রাখা, কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং রাজস্ব আদায়সহ নাগরিক সুবিধা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ঐতিহাসিক ‘৭১ ও ‘৩৬ জুলাইসহ মুক্তাগাছার যাবতীয় ইতিহাস–ঐতিহ্য–স্থাপনা ধারণ ও লালন, কৃষি–শিল্প–আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ–সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ, সময় ও সম্পদের সদ্ব্যবহার ও কৃচ্ছসাধনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সভায় নারী ও শিশু সুরক্ষাসহ আইনি সহায়তা, সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার, শিক্ষা–স্বাস্থ্যসহ মৌলিক অধিকার ও চাহিদা পূরণ এবং অনগ্রসর–সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পারিবারিক ও সামাজিক অবক্ষয় ও অসঙ্গতি দূরীকরণে আত্মোপলব্ধি, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, চেতনার উন্মেষ, পারস্পরিক মূল্যবোধ–সহানুভূতি ও দায়িত্বশীলতার মাধ্যমে বৈষম্যহীন আলোকিত মুক্তাগাছা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক–সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *