মুক্তাগাছায় শহীদ ওসমান হাদী হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।

মুক্তাগাছায় শহীদ ওসমান হাদী হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।

মোঃ মোশাররফ হোসেন, মুক্তাগাছা।

আগামী ১৩ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাগাছা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে গতকাল এমএন ইন্টারন্যাশনাল স্কুলে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, মানববন্ধনে আনুমানিক এক হাজার থেকে পনেরোশ’ মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশের ভেতরে একটি সর্ববৃহৎ ও ইতিহাস সৃষ্টিকারী মানববন্ধনে রূপ নিতে পারে।

মানববন্ধনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই আন্দোলনে সাধারণ মানুষের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ উপলক্ষে ইনকিলাব মঞ্চ, মুক্তাগাছার পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচিতে অংশগ্রহণ এবং অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে বার্তাটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে রয়েছেন – প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শামীম, আহবায়ক এডভোকেট মোঃ নাজমুল হক, যুগ্ম আহবায়ক আবদুল বাছীর নোমানী,
সদস্য সচিব মোঃ শামীম আলম, আজিজুল হাকিম শাহীন সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যবৃন্দ।

ন্যায়বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *