রহস্য ভরা মুক্তাগাছা ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনায় রহস্য নিয়ে তদন্ত শুরু

রহস্য ভরা মুক্তাগাছা ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনায় রহস্য নিয়ে তদন্ত শুরু

মোঃ মোশাররফ হোসেন
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ছিলেন একজন দিনমজুর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ছিলেন সহজ-সরল ও খেটে খাওয়া মানুষ। এলাকায় তার কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। ঘটনার রাতে পাশের একটি দোকান থেকে চা খেয়ে বাড়িতে প্রবেশের সময় ঘরের সামনে মুখ বাঁধা এক ব্যক্তিকে দেখতে পান। তাকে আটকানোর চেষ্টা করলে দুর্বৃত্ত শফিকুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘরের বাম পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী মোছা. লাবনী আক্তার জানান, দুর্বৃত্ত ঘরের মালামাল লুটের উদ্দেশ্যে এসেছিল। তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে হামলাকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, নিহতের ঘরে ভিতরে ৫হাজার টাকার জিনিস হবে না তেমন কোনো মূল্যবান সামগ্রী না থাকায় ঘটনাটি চুরির উদ্দেশ্যে ধামাচাপা চেষ্টা চলছে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নিহতের মা বলেন, “আমার ছেলের কোনো শত্রু ছিল না। কেন তাকে এভাবে হত্যা করা হলো জানি না। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু হয়েছে। সন্দেহের ভিত্তিতে নিহতের স্ত্রী মোছা. লাবনী আক্তার ও মেয়ে ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *