নোবিপ্রবিতে প্রযুক্তি ও উদ্ভাবনের উৎসব, দুই দিনব্যাপী জমকালো আয়োজনে উদযাপিত ‘ইইই ডে-২০২৬’

নোবিপ্রবিতে প্রযুক্তি ও উদ্ভাবনের উৎসব, দুই দিনব্যাপী জমকালো আয়োজনে উদযাপিত ‘ইইই ডে-২০২৬’

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘ইইই ডে-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় র‍্যালি, পোস্টার প্রদর্শনী, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, ট্রেজার হান্ট এবং পুরস্কার বিতরণী।

৬ জুলাই (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পরবর্তীতে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্যে ছিল পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট এবং ট্রেজার হান্ট।

দ্বিতীয় দিন ৭ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট ও ট্রেজার হান্টের চূড়ান্ত পর্ব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার মানজারী খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইইই বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবমুখী জ্ঞান বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের আয়োজনের পাশে থাকবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চতুর্থবারের মতো আয়োজিত ‘ইইই ডে’ ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, গবেষণামনস্কতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই ছিল এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *