ডনের কার্টুনে ‘বাংলাদেশ বাঘ’, পাকিস্তানি রাজনীতিকের হুঁশিয়ারিতে আঞ্চলিক আলোচনার ঝড়
ডনের কার্টুনে ‘বাংলাদেশ বাঘ’, পাকিস্তানি রাজনীতিকের হুঁশিয়ারিতে আঞ্চলিক আলোচনার ঝড়

ডনের কার্টুনে ‘বাংলাদেশ বাঘ’, পাকিস্তানি রাজনীতিকের হুঁশিয়ারিতে আঞ্চলিক আলোচনার ঝড়

ডনের কার্টুনে ‘বাংলাদেশ বাঘ’, পাকিস্তানি রাজনীতিকের হুঁশিয়ারিতে আঞ্চলিক আলোচনার ঝড়

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত একটি সম্পাদকীয় কার্টুন ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। গত ২১ ডিসেম্বর প্রকাশিত ওই কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বিশাল বাঘের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে বাঘটির শরীরে বড় অক্ষরে লেখা ছিল—‘Bangladesh’।

কার্টুনটির শিল্পী রোহাইত ভাগবন্ত। প্রতীকী এই চিত্রে বাংলাদেশের জাতীয় পশু বাঘের মাধ্যমে দেশটির ক্রমবর্ধমান আত্মবিশ্বাস, শক্তি ও ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরা হয়েছে বলে মত বিশ্লেষকদের। প্রকাশের পরপরই কার্টুনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এদিকে, এই আলোচনার মধ্যেই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন থেকেও কঠোর বক্তব্য সামনে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)-এর যুব শাখার এক নেতা ভারতকে কড়া বার্তা দিয়েছেন।

কামরান সাঈদ উসমানি নামের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে। তার দাবি, ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যেকোনো পদক্ষেপ ইসলামাবাদকে অবস্থান নিতে বাধ্য করবে।

উসমানি বলেন, “যদি কেউ বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আঘাত হানে বা খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখা উচিত—পাকিস্তানের জনগণ, আমাদের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।”

তিনি আরও বলেন, এই অঞ্চলের মুসলিম তরুণ সমাজ ভারতের পরিকল্পনা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। তার অভিযোগ, ভারত ‘অখণ্ড ভারত’ আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতা ও জোট গঠনের প্রস্তাবও উত্থাপন করেন। এমনকি উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি ভবিষ্যতে কোনো ধরনের সামরিক সমঝোতা বা জোট গড়ে ওঠে, তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। ডন-এর কার্টুন এবং পাকিস্তানি রাজনৈতিক নেতার বক্তব্য মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন করে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত দিচ্ছে।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *