মুক্তাগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
মো: মোশাররফ হোসেন, মুক্তাগাছা : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশেষ পোশাকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসির নির্বাহী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।
আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান ও লুৎফুন্নাহার প্রীতি, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মানজুর আহমেদ, শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী এবং সমবায় কর্মকর্তা নিবেদিতা কর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউসিসিএ ও কৃষক সমবায় সমিতির প্রতিনিধিরা, পিডিবিএফ কর্মকর্তা রাশিদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া তেল, ডাল ও মসলা জাতীয় ফসল উৎপাদন এবং বাজারজাতকরণে সমিতিভুক্ত সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মসংস্থান প্রকল্প এবং পল্লী উদ্যোক্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে যথাক্রমে ৬০ হাজার টাকা ও ১ লাখ টাকার নগদ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ইউসিসির অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্বাচিত পরিচালনা কমিটি গঠন করা হবে। এ কমিটিতে ৬ জন পরিচালক, ১ জন চেয়ারম্যান, ১ জন ভাইস চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন দপ্তরের ৫ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি
