মাদক নয়, খেলাধুলায় ফিরুক যুবসমাজ | মুক্তাগাছায় ফুটবল ম্যাচে শিবরামপুর একাদশের জয়

মাদক নয়, খেলাধুলায় ফিরুক যুবসমাজ | মুক্তাগাছায় ফুটবল ম্যাচে শিবরামপুর একাদশের জয়

মোঃ মোশাররফ হোসেন, স্টাফ রিপোর্টার | এইমাত্র টিভি

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনের প্রত্যয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। টানটান উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খেলার মাঠ।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় মুক্তাগাছা উপজেলার ৯ নম্বর ইউনিয়নের রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় শিবরামপুর একাদশ ও ঝনকা একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঝনকা একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় শিবরামপুর একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে বিশ্বকাপের আদলে তৈরি ট্রফি এবং রানার্সআপ দলের হাতে এক হাজার টাকা ও ছোট ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ হাসান জনি ও ফয়জুর রহমান। এ ছাড়া সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শুভ সরকার। অনুষ্ঠানে এলাকার তরুণ ও যুবসমাজের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। পুরো খেলার ধারাবিবরণী ও ধারাভাষ্য উপস্থাপনা করেন হাবিবুর রহমান। তাঁর প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠের উত্তেজনা ও দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাস খেলোয়াড়দের উৎসাহ আরও বাড়িয়ে তোলে।

খেলা শেষে এলাকার প্রবীণ ব্যক্তিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে শিশু-কিশোর ও যুবকদের মধ্যে মাঠমুখী হওয়ার আগ্রহ বাড়বে। পাশাপাশি গড়ে উঠবে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি।

তাঁরা আরও বলেন, শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। প্রতিটি গ্রাম ও এলাকায় খেলার মাঠকে প্রাণবন্ত করে তুলতে হবে। তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলার বল তুলে দিতে পারলে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

একটি ফুটবল ম্যাচ শুধু জয়-পরাজয়ের গল্প নয়, এটি হতে পারে একটি প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।

এইমাত্র টিভি | সময়ের সাথে, সত্যের পথে।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *