মুক্তাগাছায় অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় নকল পণ্য জব্দ, জরিমানা ও কারখানা সিলগালা

মুক্তাগাছায় অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় নকল পণ্য জব্দ, জরিমানা ও কারখানা সিলগালা

অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান: বিপুল নকল পণ্য জব্দ, জরিমানা ও কারখানা সিলগালা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাড়াটংগী এলাকায় অনুমোদনবিহীনভাবে শিশু খাদ্য উৎপাদন এবং নকল বিএসটিআই লোগো ব্যবহার–এমন অভিযোগের ভিত্তিতে আজ বুধবার সকাল ১১টায় দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব কারখানায় মানহীন উপাদানে শিশু খাদ্য উৎপাদন এবং সম্পূর্ণ অসাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুতের অভিযোগ ছিল, যা শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা আক্তার লুনা এর সহযোগিতায় পরিচালিত অভিযানে অংশ নেন প্রকৌ. শাওন কুমার ধর আবীর, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই ময়মনসিংহ।
অভিযানে দুটি কারখানা থেকেই বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য, কেমিক্যাল, ব্যবহৃত প্যাকেট ও ভেজাল উপকরণ জব্দ করা হয়।


✔ মা ফুড প্রডাক্ট

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি—

  • বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করছে,

  • নকল বিএসটিআই লোগো ব্যবহার করছে,

  • দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রাণ এর আচারের প্যাকেট হুবহু নকল করে পণ্য বাজারজাত করছিল,

  • এবং সম্পূর্ণ অসাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল।

অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


✔ মায়ের দোয়া ফুড প্রোডাক্টস

অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।
তবে কারখানা থেকে—

  • বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য,

  • প্যাকেজিং উপকরণ,

  • কাঁচামাল
    উদ্ধার করা হয়।

পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি)।


অবৈধ কারখানার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান

পাড়াটংগী এলাকায় অনুমোদনহীনভাবে এমন আরও কয়েকটি শিশু খাদ্য কারখানা গড়ে উঠেছে বলে ধারণা করছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ইউএনও আতিকুল ইসলাম জানান—অবৈধ, মানহীন ও শিশুদের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এরও আগে, গত ১৬ নভেম্বর একই এলাকায় ‘গ্রামীণ চাটনি’ নামের আরেকটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সরঞ্জাম ধ্বংস করা হয় এবং মালিককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।


মুক্তাগাছায় ইউএনও আতিকুল ইসলামের কঠোর ভূমিকা প্রশংসিত

মুক্তাগাছা উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ খাদ্য কারখানায় ধারাবাহিক অভিযান পরিচালনার কারণে ইউএনও আতিকুল ইসলাম স্থানীয় মানুষের কাছে ইতোমধ্যে প্রশংসিত ও আস্থাভাজন হয়ে উঠেছেন।
তার নেতৃত্বে প্রশাসনের এসব কার্যক্রম এলাকায় নকল ও নিম্নমানের খাদ্য উৎপাদন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সচেতন মহল।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *