মুক্তাগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মুক্তাগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা। এ ছাড়া বক্তব্য দেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম, উপজেলা সহকারী পরিদর্শক (সমবায়) জুবায়ের আহমেদ গালিব এবং ইউপিসিএম সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগীরাও অংশগ্রহণ করেন। বক্তারা সমাজের দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে দিনের কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় ছয়টি দুরারোগ্য ব্যাধিসহ সমাজসেবা অধিদপ্তরের ৫৪টি চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, দুঃস্থ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিয়মিত ভাতা প্রদান, সহজ শর্তে অর্থঋণ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা সমাজসেবা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি ভবিষ্যতে কামার, তাঁতি, জেলে, ধোপা, নরসুন্দর, শতরঞ্চি, মৃৎশিল্প ও নকশীকাঁথাসহ মোট দশটি খাতে নির্দিষ্ট বয়সসীমার আওতায় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সরকারের বৃহৎ পরিকল্পনার কথাও জানানো হয়।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০১২ সাল থেকে প্রতি বছর ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন করে এবছর দিবসটি পালন করা হয়।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *