মুক্তাগাছায় অধ্যক্ষ মো: শামীমের পক্ষে জামায়াতের মতবিনিময় সভা, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
মুক্তাগাছায় শামীমের পক্ষে জামায়াতের মতবিনিময় সভা, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

মুক্তাগাছায় অধ্যক্ষ মো: শামীমের পক্ষে জামায়াতের মতবিনিময় সভা, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

মুক্তাগাছা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ মো. শামীমের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থীর পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানো ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৮ আগস্ট) সকালে মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুজাম্মেল হক আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শামছুল হক এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ।

মুক্তাগাছা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, অধ্যক্ষ মো. শামীম একজন শিক্ষাবান্ধব, নম্র ও ভদ্র ব্যক্তি। তাদের মতে, ঐতিহ্যবাহী জমিদার নগরী মুক্তাগাছা পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় অধ্যক্ষ মো. শামীমকে তারা উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

সভায় আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, জনসম্পৃক্ততা তৈরি এবং দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌর শাখার নেতাকর্মী ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি হাফেজ মো: মেহেদী হাসান ও অ্যাডভোকেট নাজমুল হক।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুক্তাগাছা পৌর শাখা।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *