ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ | ২৮ জুলাই ২০২৬

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া, বালুর মাঠ ও ভাবখালী এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. আবিজুর রহমান রাজন (৩০),
২. মো. আমির হোসেন জয় (২৮),
৩. জুয়েল (৩০),
৪. জাহাঙ্গীর আলম (২২),
৫. মো. নাঈম (২৫),
৬. মো. রাব্বি (২৬)।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক-সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নতুন মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ৩২ জন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি, ডিবি ও থানা পুলিশের সমন্বিত এ অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সূত্র: জেলা পুলিশ, ময়মনসিংহ।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *