মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপজেলা কমিটি গঠন

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপজেলা কমিটি গঠন

বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপজেলা উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের মুক্তাগাছা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং শিক্ষার্থী ও সমবায়ীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাংবাদিক এম. ইদ্রিছ আলী ও সাংবাদিক ফেরদৌস আলমকে উপদেষ্টা করে তিন সদস্যের উপজেলা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপজেলা কার্যনির্বাহী কমিটিতে অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি, শিক্ষক নেতা মো. ফজলুল হককে সহসভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির হারুনকে সাধারণ সম্পাদক এবং রাশিদুল আলম শিমুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সুরঞ্জিত বাড়ইকে অর্থ সম্পাদক, আরিফুর রহমানকে প্রচার সম্পাদক, অতীব বৈরাগীকে দপ্তর সম্পাদক এবং দেলোয়ারা বেগম লাভলীকে নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া কবি রোকন শাহরিয়ার সোহাগকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্যামেরাম্যান মোহাম্মদ ইয়ার মাহমুদকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং মাহবুবুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে। বশির উদ্দিন ও ফয়সাল আহমেদ শাহিনকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ ও পরিবেশ রক্ষা করা না গেলে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের মতো বেসরকারি সংগঠনগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ, বৃক্ষ পরিচর্যা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *