বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ময়মনসিংহে মিলাদ ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ময়মনসিংহে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাদ আসর ময়মনসিংহ নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি খন্দকার বাড়ি বাইলেনে কোতোয়ালি থানা তাঁতি দল এবং ৪ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মহাকাল ও মহাকাব্যের এক আপসহীন সংগ্রামী জীবনের পরিসমাপ্তি” হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা উল্লেখ করেন, তিনি শুধু একটি দলের নেতৃত্ব দেননি, বরং দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ আগামী প্রজন্মের রাজনীতিতে প্রেরণা হয়ে থাকবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে ময়মনসিংহ কোতোয়ালি থানা তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম। এ সময় বিএনপির ময়মনসিংহ মহানগর যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন উপস্থিত থেকে দোয়া শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোতোয়ালি থানা তাঁতি দলের ভাইস প্রেসিডেন্ট মোঃ আল-আমিন।

সবশেষে মরহুমার আত্মার শান্তি, দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *