শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সংবর্ধনা

শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সংবর্ধনা

মোঃ মোশাররফ হোসেন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বশির উদ্দিন খানের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক এ কে এম ফেরদৌসের সঞ্চালনায় এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ বশির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও চর দড়ি কুষ্টিয়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, মেঝো কন্যা ফারনিবা ফায়রোজ এবং ছোট ছেলে মোবাশ্বির শাহরিয়ার খান।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল কাদির তালুকদার, সহযোগী অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক জান্নাতুন নাঈম, সহযোগী অধ্যাপক এ কে এম ইমদাদুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ আবু সোয়েব, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মনি শংকর দেবনাথ, সহকারী অধ্যাপক রিপা খাতুন, সহযোগী অধ্যাপক কে এম শফিকুল ইসলাম, প্রভাষক ফখরুল আলম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ ফাহিম হোসেন সাগর, সহযোগী অধ্যাপক সিফাত-ই-বাশার সুমি, সহযোগী অধ্যাপক এস এম মোবাশ্বির হোসেন, সহযোগী অধ্যাপক ফারজানা নাহিদ, প্রভাষক মোঃ আসাদুজ্জামান ও লাইব্রেরিয়ান মোঃ আলী হায়দার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, সততা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের বক্তব্যে প্রফেসর মোঃ বশির উদ্দিন খান বলেন, দীর্ঘ কর্মজীবনের শেষে প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি অত্যন্ত আবেগঘন। দায়িত্ব পালনের প্রতিটি দিন ছিল শেখা ও শেখানোর এক অনন্য অভিজ্ঞতা। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া কোনো অর্জনই সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ স্মৃতি সরকারি কলেজ ভবিষ্যতেও জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে দেবে এবং নতুন নেতৃত্বের হাত ধরে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা তাঁর।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি তাঁর কর্মজীবনের উপর একটি তথ্যচিত্রভিত্তিক স্লাইড শো প্রদর্শন করা হয়।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *