চোরাই বিদ্যুতের মরণফাঁদে ঝরল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ, মুক্তাগাছায় শোক ও ক্ষোভ

চোরাই বিদ্যুতের মরণফাঁদে ঝরল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ, মুক্তাগাছায় শোক ও ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ):

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের মরণফাঁদে প্রাণ হারিয়েছে রাইসা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

নিহত রাইসা রঘুনাথপুর গ্রামের রাজুল মিয়া ও বৈশাখীর বড় মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। সে স্থানীয় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের নিয়ত আলীর ছেলে মো. নাজমুল দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে মূল বিদ্যুৎ লাইন থেকে হুকের মাধ্যমে সংযোগ নিয়ে একটি মাছের ফিসারিতে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, লিজ নেওয়া একটি পুকুরে মাছ চাষের পাশাপাশি চোরাই বিদ্যুৎ ব্যবহার করে মোটরের মাধ্যমে পানি তুলে পাশের খোলা জমিতে ফেলা হচ্ছিল। ব্যবহৃত বৈদ্যুতিক তারটি উন্মুক্ত অবস্থায় পুকুরপাড় দিয়ে টানানো ছিল, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করতে পারত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেজুর কুড়াতে যায় রাইসা। এ সময় অসাবধানতাবশত উন্মুক্ত বৈদ্যুতিক তারটি তার গলার পেছনের অংশে ও চুলে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। একপর্যায়ে তার শরীর তারের সঙ্গে আটকে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় শোকের মাতম শুরু হয়। শিশুটির মরদেহ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মা বৈশাখী বারবার কান্নায় ভেঙে পড়েন। একমাত্র বড় মেয়েকে হারিয়ে পরিবারটি এখন শোকে স্তব্ধ।

স্থানীয় বাসিন্দা ও গাড়িচালক বকুল মিয়া বলেন,
“অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই নিষ্পাপ শিশুটির প্রাণ গেল। যারা এভাবে ঝুঁকিপূর্ণ সংযোগ ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

নিহতের চাচা মোহাম্মদ আব্দুল মজিদ বলেন,
“অবহেলা ও অবৈধ কাজের কারণে একটি নিষ্পাপ শিশুর জীবন ঝরে গেল। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

স্থানীয় কৃষক লাল মিয়া বলেন,
“গ্রামে দীর্ঘদিন ধরে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। প্রশাসন আগে ব্যবস্থা নিলে হয়তো আজ এই শিশুটির প্রাণ যেত না।”

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এমন ঝুঁকিপূর্ণ সংযোগ একসময় প্রাণঘাতী রূপ নিয়েছে। তারা অবিলম্বে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতিই নয়, বরং গ্রামাঞ্চলে অবৈধ বিদ্যুৎ সংযোগের ভয়াবহ ঝুঁকির একটি নির্মম উদাহরণ। তারা বলছেন, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *