নিষিদ্ধ সংগঠনের তৎপরতার অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শহিদুল ইসলাম

নিষিদ্ধ সংগঠনের তৎপরতার অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শহিদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিভিন্ন গোপন তৎপরতায় জড়িত।

অভিযুক্ত শহিদুল ইসলাম (৪৩) উত্তর বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে সাবেক এমপি জুয়েল আরেং-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে তিনি হুন্ডি ব্যবসা, চোরাচালানসহ নানা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

গণআন্দোলনের পর অনেক আওয়ামী লীগ নেতা এলাকা ছেড়ে গেলেও শহিদুল ইসলাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বর্তমানে তিনি একটি নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে অর্থ জোগান ও সংগঠক হিসেবে কাজ করছেন।

অভিযোগে বলা হয়, তার নেতৃত্বে গোপন বৈঠক, সভা-মিছিলের প্রস্তুতি, সহিংসতার পরিকল্পনা এবং নির্বাচনের সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন নাগরিক জানান, এসব তৎপরতায় এলাকায় উদ্বেগ বাড়ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে শহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। এতে করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ বা অস্থিতিশীলতার চেষ্টা নিবিড়ভাবে নজরদারিতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *