বিদ্যুতের এস.টি লাইন স্থগিতের দাবিতে ত্রিশালে ফিড মিল মালিকদের সংবাদ সম্মেলন

বিদ্যুতের এস.টি লাইন স্থগিতের দাবিতে ত্রিশালে ফিড মিল মালিকদের সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল ফাহাদ,
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিদ্যুতের এস.টি লাইন চালু না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পর্যায়ের ফিড মিল মালিকরা। রবিবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ফিড মিলের স্বত্বাধিকারীরা উপস্থিত থেকে তাদের দাবি ও সংকটের কথা তুলে ধরেন।

আফিয়া ফিড মিলের স্বত্বাধিকারী নাজমুল হক বলেন, বর্তমানে ডিজিটাল পোস্টপেইড মিটার পরিবর্তন করে প্রিপেইড বা এস.টি লাইনে রূপান্তরের সিদ্ধান্ত ফিড মিল মালিকদের জন্য মারাত্মক চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, গত বছরের বন্যার পর থেকেই ফিড মিল খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এখন লাভ তো দূরের কথা, অনেকেই মূলধন তুলতে পারছেন না। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিদ্যুতের এস.টি লাইন কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হচ্ছে।

চাষী ফিড মিলের স্বত্বাধিকারী আবু ফয়সাল খান বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংক ঋণের সুদের হার অত্যন্ত বেশি। এ অবস্থায় ঋণ নিয়ে এস.টি লাইন স্থাপন করা কোনো ফিড মিল মালিকের পক্ষেই সম্ভব নয়। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

ভাই ভাই ফিড মিলের স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন বলেন, উপজেলার প্রায় ৩০ জন ফিড মিল মালিক একত্র হয়ে আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চান। তিনি দাবি করেন, গত বছরের বন্যার পর থেকে ফিড মিল ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন এবং এখনো কেউ বিনিয়োগের টাকা তুলতে পারেননি। এই অবস্থায় এস.টি লাইন চালু করা হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে ফিড মিল শিল্প রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *