মুক্তাগাছায় মরহুম এ কে এম মোশাররফ হোসেন ও সাইদুর ফরাজীর কবর জিয়ারত করলেন নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দ

মুক্তাগাছায় মরহুম এ কে এম মোশাররফ হোসেন ও সাইদুর ফরাজীর কবর জিয়ারত করলেন নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রবীণ নেতা মরহুম এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) এবং মুক্তাগাছা ছাত্রদলের অন্যতম সংগঠক ও ছাত্ররাজনীতির পরিচিত মুখ মরহুম সাইদুর ফরাজীর কবর জিয়ারত করেছেন নবগঠিত মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জুলাই) সকালে স্থানীয় কবরস্থানে গিয়ে নেতৃবৃন্দ মরহুমদের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নেতারা বলেন, মরহুম এ কে এম মোশাররফ হোসেন ছিলেন জাতীয় রাজনীতির একজন সৎ, দক্ষ ও দূরদর্শী নেতা। অন্যদিকে মরহুম সাইদুর ফরাজী ছিলেন মুক্তাগাছা ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি ছাত্ররাজনীতিতে আদর্শ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে আছেন।

নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, তাঁদের আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় নবগঠিত মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে দেশ, জাতি এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *