ভালুকায় থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ পরিবারের অভিযোগ, বাড়িতে হামলা-লুটপাট ও হত্যাচেষ্টার মামলা

ভালুকায় থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ পরিবারের অভিযোগ, বাড়িতে হামলা-লুটপাট ও হত্যাচেষ্টার মামলা

স্টাফ রিপোটার: ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল এলাকায় বাড়িতে হামলা, লুটপাট, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি এবং হত্যাচেষ্টার অভিযোগে থানায় প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলি আদালতে একটি সি.আর. মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী উপজেলার পনাশাইল ইউনিয়নের মোহনা গ্রামের বাসিন্দা মো. আবু রাসেল। আদালতে দাখিল করা মামলায় তিনি অভিযোগ করেন, গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা নগদ অর্থ এবং বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই নিয়ে যায়।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন বাদী। তার অভিযোগ, থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ১৪ মে ২০২৬ বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় তাদের বাড়িতে হামলা চালায়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, হামলার সময় বাদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপদিয়ে গুরুতর জখম করা হয়। তার বাম হাতে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করেন, হামলার সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আতঙ্ক সৃষ্টি করা হয়। ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

মামলায় আরও বলা হয়েছে, অভিযুক্তরা এলাকায় মাদকসেবন ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের ভয়ে স্থানীয় অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এ ঘটনায় খাইরুল ইসলাম ফকিরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। বাদী আদালতের কাছে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ শোনা যায়। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খাইরুল ইসলাম ফকিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা পর কথঅ বলতে সক্ষম হই তিনি বলেন আমার বিষয়ে এলাকাবাসীর কাছে জানবেন তারা যা বলবে তাহাই সত্য।

এ বিষয়ে জানতে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম-এর সঙ্গে থানায় গিয়ে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে জানতে পারি চুরির কোন আলামত পাওয়া যায়নি।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *