মুক্তাগাছার তারাটি ইউনিয়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মুক্তাগাছার তারাটি ইউনিয়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম, মুক্তাগাছা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সারাদেশের সঙ্গে একযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গণভোট ও ভোটার অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনের আওতায় চলমান এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা উপজেলার ৩ নম্বর তারাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটার অবহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহাম্মেদ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকেল ৩টায় অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুভনা আহমেদ লুনা। এছাড়া নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ অপু, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রত্যন্ত এলাকা থেকে আগত নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় ইউপি সচিব শিরিনা আখতার।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ অপু নির্বাচন আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মোটর শোভাযাত্রা, প্যানা-ব্যানার ও পোস্টার ব্যবহার, অবৈধ গণজমায়েত, উপঢৌকন প্রদান ও গ্রহণ, নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্যের ওপর আইনগত নিষেধাজ্ঞা তুলে ধরেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র উপস্থিত ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়ভিত্তিক মতামত ও ধারণা গ্রহণ করেন এবং গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সার্বিক ধারণা তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনের একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৩ লাখ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটার এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি ভোটকেন্দ্রে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে **EiMatro TV (এইমাত্র টিভি)** একটি স্বাধীন, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম, যা দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সমাজ, অপরাধ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, বিনোদন এবং মানবিক গল্পসহ বিভিন্ন বিষয়ের সংবাদ তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করি। EiMatro TV বিশ্বাস করে, সংবাদ শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সচেতন সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে আমরা যথাসম্ভব তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণে গুরুত্ব দিই। আমাদের বিশেষ অনুসন্ধানী সিরিজ **"EiMatro: CrimeTrace"** সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, প্রযুক্তিনির্ভর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে EiMatro TV আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং উদ্ভাবনী সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 🎯 আমাদের লক্ষ্য (Mission) সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, জনস্বার্থ রক্ষা করা এবং একটি সচেতন, তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখা। 🌍 আমাদের ভিশন (Vision) বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা নৈতিক সাংবাদিকতা, উদ্ভাবন এবং জনস্বার্থে কাজ করার জন্য স্বীকৃত। ⭐ আমাদের মূল মূল্যবোধ (Core Values) * সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা * নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা * স্বচ্ছতা ও জবাবদিহিতা * জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার * নৈতিকতা ও পেশাদারিত্ব * প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল উৎকর্ষ 📺 আমাদের সঙ্গে যুক্ত থাকুন EiMatro TV-এর সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং ভিডিও আপডেট পেতে আমাদের অনুসরণ করুন: **YouTube • Facebook • Instagram • TikTok • X (Twitter) • Threads • Telegram • LinkedIn • Rumble • Dailymotion • Vimeo** 🤝 আমাদের অঙ্গীকার EiMatro TV বিশ্বাস করে, **সংবাদ কেবল ঘটনা জানানো নয়; বরং সত্য অনুসন্ধান, প্রেক্ষাপট তুলে ধরা এবং মানুষের আস্থা অর্জনের দায়িত্ব।** আমরা প্রতিটি সংবাদে নির্ভুলতা, ন্যায়সংগত উপস্থাপন এবং পেশাদার সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। **EiMatro TV** **"শুধু সংবাদ নয়, সময়ের প্রতিচ্ছবি।"**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *